গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে অভিযান

ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বিকালে গুলশান ২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ঐ বাড়িতে এ অভিযান চালানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, ঐ বাসা থেকে প্রাথমিকভাবে ক্যাসিনোসামগ্রী এবং মদ, বিয়ার, সিসা পাওয়া গেছে। একই হোল্ডিংয়ে পাশাপাশি দুইটি ভবনে অভিযান চালানো হয়। একটি ভবনের ছাদের এক কোনে ক্যাসিনোসামগ্রী, আরেক ভবনের চার তলার একটি কক্ষে বিপুল পরিমাণ মদ পাওয়া যায়। উল্লেখ্য, আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে বিদেশে অবস্থান করছেন।