শিবালয়ে অধ্যক্ষের সম্মাননা লাভ

ঐতিহ্যবাহী শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘এসকেএফ পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০১৯’ লাভ করেছেন।

ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সম্প্রতি সীমান্ত কালচারাল ফাউন্ডেশন আয়োজিত ‘মাদক মুক্ত বাংলাদেশ প্রধানমন্ত্রীর নির্দেশ’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সাবেক মন্ত্রী জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারপতি মো. ছিদ্দুকুর রহমান মিয়া অনুষ্ঠান উদ্বোধন করেন। অ্যাডভোকেট এম এ হালিম মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ফাউন্ডেশন মহিলা সম্পাদক উর্মি রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।