ক্রিসমাসের আগে নির্বাচনে জোর দেবে বরিসের সরকার

ক্রিসমাসের আগেই সাধারন নির্বাচনের ওপর জোর দিচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। আজ সোমবার পার্লামেন্টে এমপিরা এ সংক্রান্ত প্রস্তাবে সমর্থন না দিলে সরকার ভিন্ন পথে হাটবে। ডাউনিং স্ট্রিটের একটি সূত্র এই তথ্য জানিয়েছে। এদিকে ফ্রান্সের ইউরোপিয়ান বিষয়ক মন্ত্রী আমেলি ডে মন্টচালিন বলেন, আগে ব্রেক্সিট কার্যকর, এর মেয়াদ বাড়ানো এবং নাকি সাধারন নির্বাচনের দিকে যাবে সেই বিষয়ে ব্রিটেনকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তারপরই ইইউ সিদ্ধান্ত নেবে কী করা যায়। কারণ ব্রেক্সিট আলোচনায় সময়সীমাটা গুরুত্বপূর্ণ। — দ্য গার্ডিয়ান ও রয়টার্স