‘তারুণ্যের প্রথম ভোট, স্বাধীনতার পক্ষে হউক’

 ‘তারুণ্যের প্রথম ভোট, স্বাধীনতার পক্ষে হউক’ ‘ডিজিটাল প্রজন্মের প্রথম ভোট, নৌকার পক্ষে হউক’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে তরুণ ভোটাররা রাজপথে মিছিল করেছেন। বুধবার সকালে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে তারুণ্যের এই মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস মোড়ে পথসভা করেন তরুণ ভোটাররা। কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমআই লিকনের পরিচালনায় বক্তব্য রাখেন তরুণ ভোটার মাহের হোসেন, তৌহিদুল ইসলাম সজল, সোহানুর রহমান সোহান, ওয়াসিম মোল্লা, রিয়ন খান, জান্নাত হোসেন, নাঈম পারভেজ প্রমুখ।