ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় কুকুরের তাড়া খেয়ে পালাতে গিয়ে বাসচাপায় সুমন হোসেন (১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে।
সোমবার সকালে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন সাধুহাটি ইউনিয় পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: বরিশালে ফার্মেসি ব্যবসায়ী শিরিন খানমের রহস্যজনক মৃত্যু
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় সকালে গ্যারেজে কাজ করার জন্য সেখানে যায় সুমন। এসময় গ্যারেজের পাশে থাকা কুকুর সুমনকে তাড়া করে। সুমন রাস্তা পার হয়ে পালাতে গেলে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
ইত্তেফাক/এমআরএম