প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

মিরাজুল ইসলাম, প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য বিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্ন দেয়া হলো, আশা করি মনোযোগ দিয়ে সমাধান করবে।

১.নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখ ঃ২ ´১৫=৩০

ক.পিপীলিকা কী? খ.জৈব প্রযুক্তি কী?

গ.হাইব্রিড গাড়ির দুটি সুবিধা লিখ। ঘ.কীভাবে নিম্নচাপ সৃষ্টি হয়?

ঙ.ভূমিক্ষয়ের দুটি কারণ লিখ। চ.গ্রিনহাউস প্রভাব কাকে বলে?

ছ.প্রাকৃতিক সম্পদ কত প্রকার ও কী কী? জ.বায়ুচাপ কী?

ঝ.তথ্যপ্রযুক্তির কাজ কী? ঞ.সৌরশক্তিকে কেন নবায়নযোগ্য শক্তি বলা হয়?

ট.তথ্য কেন গুরুত্বপূর্ণ?

ঠ.আবহাওয়া পরিবর্তনের নিয়ামক কী কী?

ড.কালবৈশাখী ঝড় কী?

ঢ.বাংলাদেশে ব্যবহূত তিনটি সার্চ ইঞ্জিনের নাম লিখ।

ণ.বায়ুর আর্দ্রতা দিয়ে কী বোঝানো হয়?

২.সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি):           ১´১২= ১২

ক.জলবায়ু হলো _______ দীর্ঘ সময়ের গড় অবস্থা।

খ.বৈশ্বিক উষ্ণায়নের ফলে _______ বিভিন্ন উপাদানের পরিবর্তন হচ্ছে।

গ.বায়ুমণ্ডলে তাপ ধরে রাখাকে _______প্রভাব বলে।

ঘ.জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য আমরা _______কৌশল অবলম্বন করতে পারি।

ঙ.নবায়নযোগ্য সম্পদকে _______সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।

চ.আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো _______

ছ.বাতাসে কার্বনডাই অক্সাইড বৃদ্ধি পেলে পৃথিবীর _______ বৃদ্ধি পায়।

জ. বনভূমি ধ্বংসের ফলে _______পরিবর্তন হয়।

_______একটি ছোট কম্পিউটার।

ঝ.বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে যাতায়াতের জন্য- গাড়ি উদ্ভাবন করা হয়েছে।

ঞ. বাংলাদেশের জলবায়ুকে _______ ও _______বলা হয়।

ট.আবহাওয়া ও জলবায়ুর মধ্যে আসল পার্থক্য হলো _______।

ঠ.বাংলাদেশে ক্ষেত্রফল _______বর্গকিলোমিটার।

 

৩. বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর:২´৫= ১০

               বামপক্ষ

                  ডানপক্ষ        

ক. আবহাওয়ার পরিবর্তন

খ. জলবায়ুর পরিবর্তন

গ. পৃথিবীর গড় তাপমাত্রা নির্ণয়

ঘ. বৈশ্বিক উষ্ণায়ন

ঙ. প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটে   

 

১. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি।

২. তাপমাত্রা বৃদ্ধি পেলে

৩. গড় তাপমাত্রা ওঠানামা করছে।

 ৪. আবহাওয়ার উপাদানগুলোর স্থায়ী পরিবর্তন

৫. তাপমাত্রা, বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের প্রবণতা দ্বারা নির্ণয় করা হয়।

৬. সূর্যের আলো কমে যাওয়া

৭. পৃথিবীর সকল স্থানের তাপমাত্রার গড় অবস্থান

৪.নিচের যেকোনো আটটি প্রশ্নের উত্তর লিখ:৬´৮= ৪৮

ক.ইন্টারনেট কাকে বলে? ইন্টারনেট ব্যবহারের তিনটি সুবিধা ও তিনটি অসুবিধা লিখ।                               ১+২.৫+২.৫=৬

খ. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ? জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ লিখ। জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার তিনটি উপায় লিখ।                                  ১+২.৫+২.৫=৬

গ.ঘূর্ণিঝড় কাকে বলে? দুটি ঘূর্ণিঝড়ের নাম লিখ। “বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে” এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে। এখন তুমি কী করবে? চারটি বাক্যে লিখ।                     ১+১+৪=৬

ঘ.আবহাওয়া ও জলবায়ু কাকে বলে? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে চারটি পার্থক্য লেখ।                                         ১+১+৪=৬

ঙ.আবহাওয়ার উপাদান কী কী? বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়?                                           ১+৪=৫

চ.জনসংখ্যা কী? জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের উপর এর পাঁচটি প্রভাব লিখ।                                           ১+৫=৬

ছ.সোলার প্যানেল কী? সোলার প্যানেল কী ধরনের শক্তি থেকে পাওয়া যায়? সোলার প্যানেলের চারটি ব্যবহার লিখ।                                                        ১+১+৪=৬

জ.বৈশ্বিক উষ্ণায়ন কী? বৈশ্বিক উষ্ণায়নের দুটি কারণ লিখ। প্রতিকূল পরিবেশে টিকে থাকার তিনটি উপায় লিখ।   ১+২+৩=৬

ঝ.তথ্য বিনিময় কী? তথ্য বিনিময়ের দুটি সুবিধা লিখ। ইন্টারনেট থেকে তথ্য সংরক্ষণের তিনটি উপায় লিখ। ১+২+৩=৬

ঞ. নিম্নচাপ কী? কীভাবে নিম্নচাপের সৃষ্টি হয়? পাঁচটি বাক্যে লিখ।                                                              ১+৫=৬