এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র

পতিত পাবন মণ্ডল, শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ,ঢাকা

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, বহুনির্বাচনি প্রশ্নোত্তরগুলো দেখ আর অনুশীলন কর।

গত রবিবারের পর

২৬.কোনটি উপমিত কর্মধারয়ের উদাহরণ?

ক.তুষারশুভ্র               খ.অরুণরাঙা

গ.মুখচন্দ্র                  ঘ.ক্রোধানল

২৭.‘প্রবচন’ কোন সমাস?

ক.নিত্য সমাস             খ.প্রাদি সমাস

গ.দ্বন্দ্বসমাস                ঘ.তত্পুরুষ সমাস

২৮.‘এক’ শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?

ক.অনির্দিষ্টতা                                          খ.নির্দিষ্টতা

গ.নিরর্থকতা                                            ঘ.সংখ্যাবাচকতা

২৯. খাঁটি বাংলা শব্দের বহুবচনে এবং চলিতরীতিতে কোন প্রত্যয়গুলো ব্যবহূত হয়?

ক. রা, এরা                                             খ. গুচ্ছ, দাম

গ. গণ, বৃন্দ                                             ঘ.পাল, যূথ

৩০.সংখ্যা গণনার মূল একক কোনটি?

ক. এক    খ.দুই    গ.তিন    ঘ.চার

৩১.বৃষ্টিপড়ে টাপুরটুপুর।‘টাপুরটুপুর’কী অর্থে অব্যয় দ্বিরুক্তি?

ক.বিশেষণ বোঝাতে            খ.ধ্বনিব্যঞ্জনা

গ.অনুকার অর্থে              ঘ.ভাব বোঝাতে

৩২.আনী-প্রত্যয় যোগে কোন শব্দের অর্থ পার্থক্য ঘটেছে?

ক.শূদ্রাণী  খ.ইন্দ্রাণী  গ.হিমানী  ঘ.মাতুলানী

৩৩.কোনটি ভাববাচক বিশেষ্য?

ক.পাখি   খ.মাহফিল  গ. দুঃখ   ঘ.শোনা

৩৪.‘যত-তত’ কোন অব্যয়?

ক.নিত্য সম্বন্ধীয়                  খ.প্রত্যয়ান্ত

গ.অনন্বয়ী                          ঘ.অনুসর্গ

৩৫.‘আর কত খেলা খেলবে’-বাক্যে ‘খেলা’ কোন কর্ম?

ক.দ্বিকর্মক                                              খ.সমধাতুজ

গ.অকর্মক                                               ঘ.সকর্মক

৩৬.‘চার আর তিনে সাত হয়’-কোন কালের উদাহরণ?

ক.নিত্যবৃত্ত অতীত                                    খ.পুরাঘটিত বর্তমান

গ.নিত্যবৃত্ত বর্তমান     ঘ.সাধারণ ভবিষ্যত্

৩৭.‘মর, পাপিষ্ঠ’-কী অর্থে বর্তমান কালের অনুজ্ঞা?

ক.আদেশ                        খ.উপদেশ

গ.প্রার্থনা                          ঘ.অভিশাপ

৩৮.বাংলা ভাষায় সমস্ত ধাতুকে কয়টি ‘গুণে’ ভাগ করা হয়েছে?

ক. ২১টি   খ.১৯টি   গ.২৫টি   ঘ.২০টি

৩৯.বাংলা শব্দ-বিভক্তি কত প্রকার?

ক.৫ প্রকার                   খ.৬ প্রকার

গ. ৯ প্রকার                  ঘ.৭ প্রকার

৪০.‘ফুলেফুলে ঘর ভরেছে’-কোন কারকে কোন বিভক্তি?

ক.কর্মে ১মা                                            খ.অধিকরণে ৭মী

গ.কর্তায় ৭মী                                           ঘ.করণে ৭মী

               

                উত্তর আগামীকাল