একাধিক নাটক প্রযোজনায় ছোটন

 বিনোদন রিপোর্ট

 

দীর্ঘদিন নাটক প্রযোজনায় নিয়মিত রয়েছেন মীর ফকরুদ্দিন ছোটন। আগে বিশেষ দিবসেই বেশি নাটক প্রযোজনা করলেও এখন প্রায় নিয়মিত প্রযোজনায় পাওয়া যাচ্ছে তাকে। সম্প্রতি ইন্দোনেশিয়ায় তার প্রযোজনায় একাধিক নাটকের শুটিং হয়। নাটকগুলোর মধ্যে রয়েছে শফিকুর রহমান শান্তনুর পরিচালনায় ‘মেঘের সংসার’। এতে অভিনয় করেছেন সজল, প্রভা ও মীম মানতাসা।

আরো রয়েছে সুমন আনোয়ারের রচনা ও রুমান রুনির পরিচালনায় একক নাটক ‘প্রাক্তন’। অভিনয় করেছেন সারিকা, জোভান, মানতাশা মিমি, সকাল আহমেদ প্রমুখ। সুমন আনোয়ারের রচনা ও রুমান রুনির পরিচালনায় আরো একটি নাটক ‘নষ্ট মানুষ’। অভিনয় করেছেন সজল, স্বাগত, মীম মান্তাসা, ইমরানসহ অনেকেই। এই সবগুলো নাটক প্রযোজনা করেছেন ছোটন। তিনি বলেন, ‘শুধু ব্যবসায়িক চিন্তা থেকে না, নাটক প্রযোজনা আমার ভালোবাসার একটি জায়গা। নাটকের বাজেট কমে যাওয়ায় অনেক সমস্যায় পড়তে হয় আমাদের। তবে আমার চেষ্টা থাকে একটি ভালো নাটক প্রযোজনার ক্ষেত্রে যতটুকু বাজেট বাড়ানো যায়। সম্প্রতির নাটকগুলো তেমনই ছিল। আশা করি দর্শকদের কাজগুলো ভালো লাগবে।’