দ্বিতীয় ম্যাচে নেই স্টার্ক

প্রথম ম্যাচে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে বিশাল এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচ শুরুর আগে তারা একটা দুঃসংবাদ পেল। শ্রীলঙ্কার বিপক্ষে এই টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না মিচেল স্টার্ক। আগামীকাল গ্যাবায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। অবশ্য স্টার্ক কোনো ইনজুরিতে পড়েননি। তিনি তার ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকার জন্য ছুটি নিয়েছেন। তার অনুপস্থিতিতে সেরা একাদশে ঢোকার জন্য লড়াই করবেন বিলি স্ট্যানলেক ও শিন অ্যাবট। দুজনই ঘরোয়া ক্রিকেটে ঠিক একইরকম ফরমে আছেন। তাই কাকে ছেড়ে কাকে দলে নেওয়া হবে, এটা অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্টের জন্য একটা দুশ্চিন্তার ব্যাপার। স্ট্যানলেক এর মধ্যে ইনজুরি থেকে ফিরেছেন এই সিরিজেরই দলে। আর অ্যাবট ২০১৪ সালের পর আর অস্ট্রেলিয়ার হয়ে খেলেননি।