আন্তঃবাহিনী হকি শুরু

আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০১৯ রবিবার বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। সহকারী নৌপ্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল এম লোকমানুর রহমান, এনজিপি, এনডিইউ, পিএসসি উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যকার অনুষ্ঠিত উদ্বোধনী খেলাটি দুই-দুই গোলে ড্র হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি