রান পেলেন মাহমুদউল্লাহ

প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

ভারত সফরের জন্য বাংলাদেশের দলগত প্রস্তুতি শেষ হয়েছে। নেটে স্কিল অনুশীলনের বাইরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার হাফ সেঞ্চুরিতেই বিসিবি লাল দল ছয় উইকেটে ১৪১ রান তুলেছে। ৫১ বলে ৮১ রান করেছেন মাহমুদউল্লাহ। যেখানে ছিল আট চার, দুইটি ছক্কার মার।

প্রথম ম্যাচের মতোই গতকাল ব্যাটিংয়ে ব্যর্থ মুশফিক। কভারে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি করেছেন চার রান। এছাড়া লাল দলের হয়ে আফিফ ২৮, মোসাদ্দেক ১৪, লিটন ২, সৌম্য ৫ রান করেন।

মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচেই অংশ নেননি টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। টানা দুই দিন ম্যাচ খেলার পর আজ বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। আগামীকাল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। বিকাল ৩টার ফ্লাইটে দিল্লি যাবেন ক্রিকেটারা। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল।