খুলনা অফিস
খুলনায় মোবাইল ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর নিরালা সিটি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন ব্রান্ডের ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
নগরীর সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাশ জানান, এই ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে রিকশা ও ইজিবাইক যাত্রীদের মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে এই চক্রের প্রধান স্বাধীনসহ পাঁচ জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে রাতভর অভিযান চালিয়ে ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।