ট্রেনের ধাক্কায় এক জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা বড়ো রেল স্টেশনে মেয়েকে ট্রেনে তুলে দিতে গিয়ে মাথায় চলন্ত ট্রেনের ধাক্কা লেগে বাবার মৃত্যু হয়েছে। ঘটনা সোমবার সকালের। নেত্রকোনা পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টায় নেত্রকোনা পৌর এলাকার স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি খন্দকার ইয়াকুব আলী তার মেয়েকে নেত্রকোনা বড়ো রেল স্টেশনে গিয়ে হাওর এক্সপ্রেসে তুলে দিয়ে ট্রেনের কাছে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন, তখন চলন্ত ট্রেনের সঙ্গে মাথায় আঘাত লেগে তিনি প্ল্যাটফরমেই পড়ে যান। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।