কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে চাঞ্চল্যকর কিশোর হেলপার শিপন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মূল আসামি সোহেল ইসলাম কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে এনড্রয়েড মোবাইল চুরির উদ্দেশ্যে হত্যার ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
লিখিত বক্তব্যে পুলিশ সুপার জানান, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর কিশোর হেলপার শিপনের লাশ বাসের ভেতর পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন অপর বাসের হেলপার সোহেল, শহিদুল ও মোস্তফাকে গ্রেফতার করে পুলিশ।