চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আমি মো. সহিদার রহমান, গ্রাম:পশ্চিম সারডুবী, ওয়ার্ড নম্বর-০৩, ডাকঘর: বড়খাতা, উপজেলা: হাতীবান্ধা, জেলা: লালমনিরহাট। আমি একজন ভূমিহীন গরিব দিনমজুর। আমার বাড়ি ভিটা ছাড়া আর কোনো জমি জায়গা নেই। কোনো ছেলে সন্তান নেই। তিনটি মেয়ের মধ্যে ছোটো মেয়ে মোছা:সুমনা আক্তার মিতু, বয়স:৯ বছর। সে প্রায় ৬ মাস থেকে অসুস্থ। হার্টে দুটি ছিদ্র আছে। তার বাম পাঁজরের হাড় বৃদ্ধি পাওয়ায় হূিপণ্ড চাপা অবস্থায় আছে।

সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হাড় বিশেষজ্ঞ চিকিত্সকের আওতায় চিকিত্সাধীন আছে। ডাক্তার ভারতে নিয়ে উন্নত চিকিত্সা করার পরামর্শ দিয়েছেন। দেশের বাইরে গিয়ে উন্নত চিকিত্সা করার জন্য অনেক টাকার প্রয়োজন। মেয়ের উন্নত চিকিত্সা করার জন্য আর্থিক সাহায্যের আবেদন করছি। নিবেদক, মো: সহিদার রহমান, মোবাইল-০১৭৮১৭১৯২০৯।