রাজশাহীতে ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ কবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার আমজাদের মোড়স্থ রাজু ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজশাহী মহানগরীর মতিহার থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ফিরোজ গাইবান্ধা জেলা সদরের নারায়ণপুরের মৃত সাজু মিয়ার ছেলে।