ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব

বিয়ে সংক্রান্ত ঘটকালির প্রতিষ্ঠান ঘটক পাখি ভাই প্রাইভেট লিমিটেডের মালিক গাজী আশরাফ হোসেন ওরফে পাখি ভাইয়ের ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তার প্রতিষ্ঠানেরও ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়ে গতকাল সোমবার ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তিনি, তার প্রতিষ্ঠান ও পরিচালক সুলতানা বেগমের ব্যাংক লেনদেনের সব ধরনের তথ্য দিতে বলা হয়েছে।

সম্প্রতি ক্যাসিনোকাণ্ডের পর সরকারদলীয় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, সাবেক সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীর ব্যাংক হিসাবের সন্ধানে নামে এনবিআর ও বিএফআইইউ।

এদিকে, আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।