জাপানে মানব পাচারের চেষ্টা

সরকারি বৈধ অনুমোদন ছাড়াই জাপানে শ্রমিক পাঠানোর নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার দায়ে ‘ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার তিন কর্মকর্তাকে অর্থদণ্ড শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন—টিএমএসএসের আইসিটি বিভাগের পরিচালক নিগার সুলতানা, উপপরিচালক মামুনুর রশীদ ও জোনাল ম্যানেজার বাবলু সারোয়ার।

গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিরপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে র্যাবের সহায়তা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই অভিযান চালায়। এতে প্রতিষ্ঠানের তিন উচ্চ পদস্থ কর্মকর্তাকে সাড়ে দশ লাখ টাকা জরিমানা (অর্থদণ্ড) করে ভ্রাম্যমাণ আদালত। একজন উপ-সচিবের নেতৃত্বাধীন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মাসুমা পারভীন আদালত পরিচালনা করেন।

র্যাব সূত্র জানায়, টিএমএসএসের অঙ্গ প্রতিষ্ঠান পিএমএস নর্দার্ন এজেন্সিসের মাধ্যমে তারা জাপানে মানবপাচারের চেষ্টা চলাচ্ছিল। প্রতিষ্ঠানের ঐ তিন কর্মকর্তা এই অপরাধ স্বীকার করে নেন। এরপর তাদের সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।