সিলেটে হঠাত্ অসুস্থ হয়ে পড়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ধানের শীষের প্রচারপত্র বিলিকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাত্ক্ষণিক বিএনপি নেতা-কর্মীরা তাকে নগরীর বেসরকারি পপুলার হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক।
ডা. জাফরুল্লাহর নিম্ন রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় তিনি হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। পপুলার হাসপাতালের অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দের তত্ত্বাবধানে তার চিকিত্সা চলছে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন গত বুধবার ঢাকা চলে গেলেও বাকিরা সিলেটের বিভিন্নস্থানে ধানের শীষের প্রচারণায় যোগ দেন। বুধবার রাতে সিলেটের জৈন্তাপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও শহরতলীর মোগলাবাজারে জেএসডি সভাপতি আসম রব এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী নির্বাচনী প্রচারণায় অংশ নেন।