সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন আলী আকবর

কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্র্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অভিপ্রায় অনুযায়ী তাকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

গত ২০ অক্টোবর রেজিস্ট্রার জেনারেল জেলা ও দায়রা জজ ড. মো. জাকির হোসেন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর পরই ঐ পদে আলী আকবরকে নিয়োগ দেওয়া হলো। দুই-একদিনের মধ্যে তিনি এ পদে যোগ দেবেন।