পঞ্চম বছরে ‘জাগো এফএম’

দেশের জনপ্রিয় বেসরকারি রেডিও স্ট্রেশন ‘জাগো এফএম ৯৪.৪’ পা রেখেছে পঞ্চম বছরে! ২০১৫ সালের ২৭ অক্টোবর যাত্রা শুরু করে জাগো এফএম। মূলত ঢাকা ভিত্তিক অপারেশন এখন চলমান থাকলেও অদূর ভবিষ্যতে দেশের সর্বত্র আরো শ্রোতার কাছাকাছি যাওয়ার পরিকল্পনা জাগো এফএম গ্রহণ করেছে।

দেশের সেরা সব তারকাদের সমন্বয়ে জমজমাট সব অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনা করার মধ্য দিয়ে জাগো এফএম সব শ্রেণির ও পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছে এবং সাফল্যের সঙ্গে তা বজায় রাখছে। ২৪ ঘণ্টাই লাইভ অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে এফএম রেডিওর ইতিহাসে এক নতুনমাত্রা যুক্ত করেছে জাগো এফএম। এছাড়াও সৃজনশীল ও মজাদার সব কন্টেন্টের সমন্বয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও জাগো এফএম-এর পদচারণা এখন অনেক বেশি সমাদৃত।