‘প্রথমবার দেশকে তুলে ধরার সুযোগ পেয়েছি’

নিয়মিত মঞ্চ ও টেলিভিশনের অভিনয়শিল্পী তানজুম আরা পল্লী। নিয়মিত বিজ্ঞাপন করার পাশাপাশি থিয়েটার বেইলী রোডের একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়াও একজন উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছেন তিনি।

এবার তাকে ‘দ্য ইউনিউন ওয়ার্ল্ড কনফারেন্স অন লাঙ হেলথ’ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ থেকে ২ নভেম্বর পর্যন্ত এই আয়োজন চলবে ভারতের হায়দ্রাবাদে। এ প্রসঙ্গে পল্লী বলেন, ‘তারা আমাকে একজন সেলেব্রেটি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে যক্ষ্মা নির্মূলে আমি একজন অভিনেত্রী হিসেবে কীভাবে অংশগ্রহণ করতে পারি সেই সম্পর্কে  বলতে হবে। বিশ্বের  সামনে দেশকে তুলে ধরার প্রথম সুযোগ পেয়েছি।’