বান্দরবান-চট্টগ্রাম রুটে সরকারি পরিবহন বিআরটিসি সার্ভিস চালুর প্রতিবাদে হঠাত্ পরিবহন ধর্মঘট শুরু করেছেন পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে নিয়ম না মেনে বিআরটিসি বাস ছাড়ার অজুহাতে পূরবী-পূর্বাণী বাস মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য এ পরিবহন ধর্মঘট ডাকেন।
বান্দরবান ট্রাফিক পুলিশের ওসি সালাউদ্দিন মামুন বলেন, বান্দরবানের পরিবহন নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করা হবে। প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর বান্দরবান-চট্টগ্রাম সড়কে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হয়েছে।