শিশু আবু সাইদ হত্যা মামলার রহস্য উন্মোচনের দাবি পুলিশের

মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাষহাটিয়া গ্রামের লোকমান হোসেন খানের ছেলে শিশু আবু সাইদ (৭) হত্যারহস্য উন্মোচন করেছে পুলিশ।

শিশুটির সত্-ভাই শাওন পুলিশের জিজ্ঞাসাবাদে ভাইকে হত্যার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মঙ্গলবার একই গ্রামের জব্দুলের ছেলে নাজমুল, রবিয়ালের ছেলে ছাব্বির ও মিঠু মল্লিকের ছেলে তুহিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

উপজেলার মীরের কাপাষহাটিয়া বাজারের সিনিয়র এএসপি (মধুখালী সার্কেল) মো. আনিস উজ জামান লালন জানান, ঘাতক সত্-ভাই শাওন তার স্বীকারোক্তিতে বলে, ২১ অক্টোবর বিকালে আবু সাইদ স্কুল থেকে ফেরার পথে শসা খাওয়া কথা বলে এবং সন্ধ্যার পর বাড়ি অদূরে একটি শসা খেতে নিয়ে যায়। অন্ধকার নেমে আসলে ঘাতক শাওন তাকে কোলে বসিয়ে শসা খাওয়ায় এবং গলাটিপে হত্যা করে রেললাইনের পাশের ডোবায় ফেলে যায়।

এ ব্যাপারে শিশুটির মা শাহানাজ বেগম বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন। সোমবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইফুল আলম শিশুটির সত্-ভাই শাওনকে গ্রেফতার করে।