হুইল জয়যাত্রা মেলা সম্পন্ন

‘হুইল জয়যাত্রা সচ্ছলতার পথে দুই জনে একসঙ্গে’ স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তাদের নিয়ে ৩ দিনব্যাপী হুইল জয়যাত্রা মেলা সম্পন্ন হয়েছে। শনিবার শেষ দিনে মেলায় অংশগ্রহণকারী ৫০ নারী উদ্যোক্তার মধ্য থেকে ৩ সেরা উদ্যোক্তাকে বাছাই করা হয়। মেলায় সেরা নারী উদ্যোক্তা নির্বাচিত হয়ে ৫০ হাজার টাকা জিতে নেন বাবলী আক্তার। ২য় ও ৩য় পুরস্কার জিতে নেন যথাক্রমে মুনিরা পারভীন ও পিয়ারা পারভীন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিলিভারের ক্যাটাগরি হেড জিসান বায়েজিদ রহমান, হুইলের ব্রান্ড ম্যানেজার রাশেদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। —প্রেস বিজ্ঞপ্তি