‘দ্রুতই ফিরছি’

দ্রুত মাঠে ফিরছেন। গতকাল মঙ্গলবার টুইটারে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন ভারতের পেসার যশপ্রীত বুমরা। সোশ্যাল মিডিয়ায় ‘বুম বুম’ বুমরার ছবি ছড়িয়ে পড়তেই ভারতের তারকা বোলারের প্রত্যাবর্তন নিয়ে জল্পনায় মেতে ওঠেন তার ভক্তরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত সিরিজে শেষ বার খেলতে দেখা গিয়েছে বুমরাকে। পিঠের চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যান তিনি। সেই বুমরাই মাঠে ফেরার জন্য নিজের হান্নান ফিটনেস নিয়ে ঘাম ঝরাতে শুরু করে দিয়েছেন। টুইটারে যে ছবিটি পোস্ট করেছেন বুমরা, তাতে দেখা যাচ্ছে, মোবাইল হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবিটির ক্যাপশন হিসেবে লেখা, ‘কামিং সুন।’ অর্থাত্ দ্রুতই তিনি ফিরছেন। —আনন্দবাজার