গণপরিবহনগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত আসনগুলো বিন্যাসের সঠিক আইন মানা হচ্ছে না। বিশেষ করে স্বল্প ও মধ্য দূরত্বে যাত্রী পরিবহনে ব্যবহূত বাসগুলোতে এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা। সরকারি পরিপত্রে উল্লেখ আছে যে, আন্তঃজেলা বাসে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে এবং নগর পরিবহনে যতজন প্রতিবন্ধী ব্যক্তি আরোহণ করবেন, ততজনকেই আসন দিতে হবে। কিন্তু সেগুলো কোনো তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে ও স্বাধীন মতো যাত্রী তোলেন বাসের ম্যানেজার ও হেলপার। প্রায়ই প্রতিবন্ধীদের নির্ধারিত আসনে অন্যদের বসতে দেখা যায়। এতে অনেক সময় তাঁদের দাঁড়িয়ে এবং নিদারুণ কষ্ট সহ্য করে যাতায়াত করতে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটু তদারকি ও সংশ্লিষ্টদের নিয়ম অনুযায়ী সেবা প্রদানের মাধ্যমে এসব সমস্যা সমাধানের বিনীত অনুরোধ করছি।
নিয়ামুর রশিদ শিহাব
শিক্ষার্থী, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট