মুরাদনগরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাস্থ বি-চাপিতলা গ্রামের নিজ বসত ঘর থেকে দুই জনের লাশ উদ্ধার করে পুলিশ। তারা হলেন, গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৫) ও একই গ্রামের হারুন মিয়ার মেয়ে রুজিনা আক্তার (২৮)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর পূর্বে পারিবারিকভাবে ফারুক ও রুজিনার বিয়ে হয়। সংসার জীবনে তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

নিহতের বড়ো ভাই সহিদ মিয়া বলেন, ফারুক ঢাকা ব্যবসা করতেন। গত রাতে কখন বাড়িতে এসেছেন তা আমাদের জানা নেই। সকালে ওঠে আমরা তাদের বসত ঘরের ভেতরে ফারুকের গলায় কাপড় পেঁচানো মরদেহ ও পাশে রুজিনার দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলমসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।