শুল্ক ফাঁকির মামলায় বাপ্পী কারাগারে

শুল্ক ফাঁকির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্যবসায়ী এনায়েতুর রহমান বাপ্পী আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম।

গত ২১ অক্টোবর শুল্ক ফাঁকির মামলায় বিএনপির এমপি হারুন-অর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড, বাপ্পীকে দুই বছর ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেককে তিন বছরের দণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় বাপ্পী আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গতকাল তিনি আত্মসমর্পণ করে জামিন চান। তার পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল গনি টিটো।