মশুরীখোলা দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত কেবলা শাহ্ আহসানুল্লাহ (রহ)-এর ৯৪তম পবিত্র ইসালে সাওয়াব মাহফিল ও মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠিত হজরত শাহ্ আহসানুল্লাহ (রহ) কমপ্লেক্সের আওতাধীন হাফেজিয়া মাদ্রাসাসমূহের কোরআনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান ২৬ অক্টোবর মশুরীখোলা দরবার শরিফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মশুরীখোলা দরবার শরিফের গদিনশিন পির সাহেব কেবলা ও হজরত শাহ্ আহসানুল্লাহ (রহ) ওয়াকফ এস্টেটসের ৮ম মোতাওয়ালি, আল্লামা মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মা.জি.আ.)।
বাদ ফজর থেকে কোরআন তিলাওয়াত, খতমে খাজেগান ও বিভিন্ন খতম দিনব্যাপী অনুষ্ঠিত হয় এবং বাদ আসর অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হয়। এতে কোরআন তিলাওয়াত হামদে বারি তায়ালা ও নাতে রসুল (দ) বিভিন্ন ওলামায়ে কেরামগণের বয়ান, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, জিকির, মিলাদ শরিফ অনুষ্ঠিত হয়।
মাহফিলে বক্তব্য রাখেন নিজ পানুযা দরবার শরিফের গদিনশিন পির সাহেব সৈয়দ গোলাম জিলানী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, নিজ পানুযা দরবার শরিফের সাজ্জাদানেশিন সৈয়দ বদরুল কামাল, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি কাজী আবু জাফর মুহাম্মদ হেলালউদ্দিন, দরবার-এ বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশিন পিরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, আল আমিন বাড়ীয়া মডেল কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা শাহ্ নূর মোহাম্মদ আল কাদেরী, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা ড. মুহাম্মদ সাইফুল ইসলাম আল আজহারী ও মশুরীখোলা দরবার শরিফ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মঈনউদ্দিন হেলাল। —প্রেস বিজ্ঞপ্তি