সাদ জাপার যুগ্ম মহাসচিব

এরশাদ-রওশনের পুত্র সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদকে জাতীয় পার্টি-জাপার যুগ্ম মহাসচিব করা হয়েছে। জাপার চেয়ারম্যান জি এম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক সাদকে গতকাল দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নিয়োগ করেছেন। জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।