মায়ের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হকের (৮৫) শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে। জাহানারা হক গত শনিবার রাতে তার বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। রাতেই তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। আইনমন্ত্রী তার মায়ের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।