সাবেক প্রেমিকের সঙ্গে নতুন ছবি!

বিনোদন ডেস্ক

 

 

বলিউডে পা দেওয়ার পরপরই প্রেম নিয়ে নানা গুঞ্জনে জড়িয়েছেন নবাগত অভিনেত্রী সারা আলী খান। এখন পর্যন্ত কার্তিক আরিয়ানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। গুঞ্জন আরো বাড়ে দু’জন নিয়মিত একে অপরের সান্নিধ্যে আসায়। প্রায়ই বিভিন্ন স্থানে ক্যামেরায় ধরা পড়েন তারা। সম্প্রতি দু’জনের বিচ্ছেদের সংবাদ ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। কিন্তু এরপরও নিয়মিত দেখা যাচ্ছে দু’জনকে।

জানা যায়, লাভ আজ কাল টু ছবিতে অভিনয়ের সময় প্রেম শুরু করেন সারা-কার্তিক। কিন্তু ছবির প্রচার শুরু হওয়ার আগেই দু’জনের মধ্যে দূরত্ব বাড়ে। এক পর্যায়ে তা বিচ্ছেদে রূপ নেয়। বিচ্ছেদের কারণ এখনো জানা না গেলেও সম্প্রতি শ্রীলঙ্কাতে যান সারা। মূলত বিচ্ছেদের পর নিজেকে সামলে নিতেই সেখানে যাওয়া। তার সঙ্গে ছিল কিছু ঘনিষ্ঠ বন্ধু।

তবে ফিরে এসে ঠিকই কার্তিকের সঙ্গে নিয়মিত দেখা হচ্ছে তার। তবে ব্যক্তিগত কারণে নয়, ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল টু’-তে অভিনয়ের কারণেই দু’জনকে একসঙ্গে দেখা যাচ্ছে।

সারা-কার্তিকের প্রেমের গল্পের সূত্রপাত একটি টিভি শো থেকে। কফি উইথ করণ-এ বাবা সাইফ আলী খানের সামনে সারা বলেছিলেন, হালের সেনসেশন কার্তিক তার ক্রাশ, একান্তে সময় কাটাতেও রাজি। এরপর থেকেই এ দু’জনকে নিয়ে চলছে নানা আলোচনা। আর তাদের অনস্ক্রিন জুটি বাঁধার খবরে উত্ফুল্ল সিনেপ্রেমীরা।

কিন্তু শুধু কার্তিক আরিয়ানের সঙ্গেই সারা আলী খানের প্রেমের গুঞ্জন নেই। কয়েক মাস আগে নিজের প্রথম সিনেমার নায়ক সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে গুঞ্জন রয়েছে, সারার সঙ্গে বিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে কার্তিকের। আর চোপড়া পরিচালিত ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘পতি পত্নী অর ওহ’ ছবির রিমেকে জুটি বেঁধেছেন কার্তিক-অনন্যা।