আনন্দ-ফুর্তি, হাসি-গান আর নানারকম খেলার মধ্য দিয়ে শিশুদের বিকশিত করার মজার আয়োজন ‘সিসিমপুর’। তুমুল জনপ্রিয় শিক্ষা ও বিনোদনধর্মী এ অনুষ্ঠানটি দেখা যাচ্ছে দুরন্ত টিভিতে। ছোটদের কাছে প্রিয় হালুম, ইকরি, টুকটুকি ও শিকু। রয়েল বেঙ্গল টাইগার হালুম ভালোবাসে মাছ খেতে। মাথায় দুই বেণী, হাতে চুড়ি পরা মিশুক মেয়ে টুকটুকি বই পড়তে পছন্দ করে। ছোট্ট বন্ধু ইকরি মিকরি খুবই ভাবুক। আর শিকু হলো খুবই যুক্তিবাদী ও বিজ্ঞানপ্রেমী এক শিয়াল। হালুম, টুকটুকি, ইকরি, শিকু আর তাদের মজার মজার বন্ধুরা সব থাকে সিসিমপুরে। শিশুদের অন্যতম প্রিয় এই শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারিত হচ্ছে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে।