আমি আমার নতুন সিনেমা ‘হাওয়া’র শুটিংয়ে এখন সেন্টমার্টিনে সাগরের মাঝখানে। অনেকদিন এখানে থাকতে হবে। প্রায় প্রতিদিনই আমার কোনো না কোনো বোন ও ভাই আমাকে ফোন করে বলবে, এ ভাই তুই খাইছিস, এ ভাই তুই রুমে আইছিস, এ ভাই তুই ঘুমাইছিস, এ ভাই তোর শরীর ভালো আছে? আমি শুধু হ্যাঁ হ্যাঁ করি আর ফিরে যাই সেই ছোটবেলায়। কারণে-অকারণে কতবার জড়িয়ে ধরতাম তোমাদের।
ৃ
ভাই-বোনদের প্রসঙ্গে
অভিনেতা চঞ্চল চৌধুরী