এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রস্তুতি

প্রিয় এসএসসি-২০২০’ এর পরীক্ষার্থী বন্ধুরা,

অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিও। তোমাদের ‘বাংলা দ্বিতীয়পত্রে’ A+ নিশ্চিতকরণে এখন থেকে ‘অনুশীলনী পাতায়’ নিয়মিত প্রকাশিত হচ্ছে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর ও রচনামূলক বিষয় সমূহের নমুনা উত্তর। তাই নিয়মিত চোখ রাখো এ পাতায় । আজ দেয়া হলো বহুনির্বাচনি নমুনা প্রশ্ন।

 

পতিত পাবন মণ্ডল

বিভাগীয় প্রধান (বাংলা)

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

০১. ঘোষ মহাপ্রাণ মূর্ধন্য বর্ণ কোনটি?

ক. ঠ        খ.ঢ        গ.ফ      ঘ.ভ

০২. প্রযোজক ধাতু দ্বারা গঠিত হয়েছে কোনটি?

ক. এখনও সাবধান হও

খ. কাজটি ভাল দেখায় না

গ. বসিয়ে রেখো না

ঘ. মেয়েটি গান গাচ্ছে

০৩. কোনটি গুণবাচক বিশেষণ?

ক. নীল আকাশ              খ. ঠাণ্ডা হওয়া

গ.পাথুরে মূর্তি               ঘ. তাজা মাছ

০৪. যে শব্দপ্রত্যয় বা উপসর্গযোগে মূলশব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে বলে-

ক. যৌগিকশব্দ                     খ. রূঢ়িশব্দ

গ. যোগরূঢ়শব্দ                    ঘ. মৌলিকশব্দ

০৫.তা,পাটিকী অর্থে যুক্ত হয়?

ক. নির্দিষ্টতাজ্ঞাপনে

খ.অনির্দিষ্টতাজ্ঞাপনে

গ.নিরর্থকভাবে

ঘ.সুনির্দিষ্টতাজ্ঞাপনে

০৬. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত বহুবচনবোধক শব্দ কোনটি?

ক. বর্গ             খ.সমূহ          গ.মালা         ঘ.রা

০৭.সামান্যতম বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ

হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে?

ক.নামিলনভেবাদলছলছল বেদনায়

খ. নরম নরম হাত

গ. কালোকালো চেহারা                             

ঘ. গরম গরম জিলাপি

০৮. কোন বাক্যটিতে নির্দেশক ভাবপ্রকাশ পেয়েছে?

ক. আপনি কি আসবেন                             

খ. মিথ্যা বলবে না

গ. শিক্ষককে মান্য করবে                          

ঘ.মানুষের মতো কাজ করবে

০৯. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ড বাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়?

ক.কাল অনুসারে                 খ.ভাবঅনুসারে

গ.অর্থ অনুসারে                  ঘ.বাচ্যঅনুসারে

১০.কয়টি যতিচিহ্নে এক বলতে যে সময় লাগে ততটুক ুসময় থামতে হয়?

ক. ৪ টি           খ৩ টি           গ.২ টি         ঘ.১ টি

১১.পদ্ম>পদ্দ কোন সমীভবন?

ক.মধ্যগত সমীভবন              খ.পরাগত সমীভবন

গ.প্রগত সমীভবন                 ঘ.অন্যোন্য সমীভবন

১২.জাত অর্থে প্রত্যয় ব্যবহূত হয়নি কোনটিতে??

ক. ঢাকাই                    খ.রেশমি

গ.দখনে                      ঘ.মোগলাই

১৩.কতগুলো অব্যয় বাক্যে ব্যবহূত হলে নাম-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ এবং বিশেষণীয় বিশেষণের অর্থবাচকতা প্রকাশ করে এদের কী বলে? 

ক. অনুকার অব্যয়               খ. অনন্বয়ী অব্যয়

গ.অনুসর্গ অব্যয়                 ঘ.অব্যয়বিশেষণ

১৪. যে নারীর স্বামী ও পুত্র নেই—তাকে এককথায় কীবলে?

ক. অনূঢ়া                         খ.নবোঢ়া          গ.অবীরা                         ঘ.অবিহবা

১৫.সেঁউতীতে পদ দেবী রাখিতে রাখিতে

সেঁউতী হইল সোনা দেখিতে দেখিতে।- এখানে কী বোঝাতে অসমাপিকা ক্রিয়া ব্যবহূত হয়েছে?         

ক. উদ্দেশ্য বোঝাতে                                 

খ. নিরন্তরতা বোঝাতে

গ.সমকাল বোঝাতে                                 

ঘ.সামর্থ্য বোঝাতে

১৬.মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মকরূপের পুরাঘটিত অতীতকালের চলিতরীতির ক্রিয়া-বিভক্তি কী?

ক. লেন   খ.এছিলে   গ.এছিলেন  ঘ.ছিলেন

১৭.খেজুর রসে গুড় হয়-এখানে কী অর্থে অপাদান কারক হয়েছে?

ক. রক্ষিত অর্থে                      খ.গৃহীত অর্থে

গ.জাত অর্থে                         ঘ.উত্পাদন অর্থে

১৮. বিধেয় বিশেষণ বাক্যের কোথায় বসে?

ক. বিশেষণের পরে            খ. বিশেষ্যের পূর্বে

গ. বিশেষণের পূর্বে            ঘ. বিশেষ্যের পরে

১৯.তুমি যদি যেতে, তবে ভালই হতো-কোন কালের উদাহরণ?

ক. সাধারণ ভবিষ্যত্             খ. সাধারণ বর্তমান

গ. ঘটমান বর্তমান               ঘ. নিত্যবৃত্ত অতীত

২০.অনেক সময় কোন শব্দের মূল নির্ধারণ করা যায় না?

ক. দেশি শব্দের                  খ. বিদেশি শব্দের

গ. তদ্ভব শব্দের                  ঘ. তত্সম শব্দের

 

উত্তরমালা: ১.খ.ঢ ২.গ.বসিয়ে রেখোনা ৩. খ.ঠাণ্ডা হওয়া ৪. খ.রূঢ়িশব্দ ৫. ক.নির্দিষ্টতাজ্ঞাপনে ৬.খ.সমূহ

৭.গ.কালোকালো চেহারা      ৮.ক.আপনি কি আসবেন

৯.খ.ভাবঅনুসারে ১০.গ.২ টি ১১. গ.প্রগতসমীভবন ১২. ঘ.মোগলাই ১৩.ঘ.অব্যয়বিশেষণ ১৪. গ.অবীরা

১৫.গ.সমকাল বোঝাতে ১৬. গ.এছিলেন১৭. গ.জাত অর্থে ১৮. ঘ. বিশেষ্যেরপরে ১৯. ঘ.নিত্যবৃত্তঅতীত

২০. ক.দেশিশব্দের