ইত্তেফাক রিপোর্ট
টানা তিন কার্যদিবস পতনের পর গতকাল বুধবার দেশের দুই শেয়ারবাজারে সূচক কিছুটা বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন মঙ্গলবারের তুলনায় কিছুটা কমেছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে ডিএস-৩০ মূল্যসূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ ৩৩৭ কোটি ২৯ লাখ টাকা। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো : স্টাইল ক্র্যাফট, ন্যাশনাল টিউবস, স্ট্যান্ডার্ড সিরামিকস, মুন্নু স্টাফলার, সোনারবাংলা ইনসিওরেন্স, মুন্নু সিরামিকস, জেএমআই সিরিঞ্জ, ওয়াটা কেমিক্যাল, নরদার্ন জুট ও প্রিমিয়ার ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : স্টাইল ক্র্যাফট, আমরা নেট, ন্যাশনাল টিউবস, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং, সুহূদ ইন্ডাস্ট্রিজ, মোজাফ্ফর হোসেন স্পিনিং, ফ্যামিলি টেক্স, গ্লোবাল হেভী ও ফার্মা এইড।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : বিডি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, দুলামিয়া কটন, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি ইনসিওরেন্স, বেক্সিমকো সিনথেটিকস, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, মুন্নু সিরামিকস ও অগ্রণী ইনসিওরেন্স।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ৭৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।