স্মার্টফোন কিনলে ১০ হাজার টাকা ক্যাশব্যাক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ওয়ালটন বাজারে ছেড়েছে সম্পূর্ণ গ্লাস ডিজাইনের এআই সমৃদ্ধ ডুয়াল ব্যাক ক্যামেরার নতুন স্মার্টফোন। ‘প্রিমো আরএক্সসেভেন’ মডেলের ফোনটির মূল্য ১৩,৯৯৯ টাকা। তবে সীমিত সময়ের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে।

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, মিডনাইট পার্পল এবং অরোরা গ্রিন—এই দুটি আকর্ষণীয় রঙের ফোনটি পাওয়া যাচ্ছে। ক্যাশব্যাক পেতে বিও (BO) লিখে স্পেস দিয়ে ক্রয়কৃত ফোনটির আইএমইআই নম্বর (IMEI) লিখে ০১৭৫৫৬১১১১১ নম্বরে সেন্ড করতে হবে। 

এই স্মার্টফোনে রয়েছে ৬.৩ ইঞ্চির ১৯:৯ রেশিওর আইপিএস ইনসেল প্রযুক্তির ওয়াটারড্রপ ডিসপ্লে। ফুল এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। এর উভয় পাশে ব্যবহূত হয়েছে গ্লাস প্যানেল।

এর উল্লেখযোগ্য ফিচারগুলো হলো, ২.০ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৩ অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র্যাম, মালি-জি৭১ গ্রাফিক্স, ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ৩২ জিবি অভ্যন্তরীণ মেমোরি, পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত এআই প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ১৬ এবং ৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, সামনে রয়েছে পিডিএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিএ, ওটিজি, ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে।