স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। বুধবার রাজশাহী কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে দুই জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।