পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক কলেজছাত্রীকে বিবাহর কথা বলে বাড়িতে ডেকে এনে মারপিট করার অভিযোগ উঠেছে। আহত ঐ তরুণী তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে। এ ঘটনায় ঐ প্রেমিক রবিউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, কলেজছাত্রী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিরা সবাই পলাতক। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ঐ তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণের প্রস্তুতি চলছে।