নারী নির্যাতন মামলায় নীলফামারীতে এক জনের যাবজ্জীবন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন মামলায় আমিনুল ইসলাম নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এই রায় ঘোষণা করেন।

আমিনুল ইসলাম নীলফামারীর সৈয়দপুর উপজেলার দক্ষিণ নিয়ামতপুরের বাসিন্দা মনির উদ্দিনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী সৈয়দপুর উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের এক গৃহবধূ ২০০৪ সালের ২৪ আগস্ট সৈয়দপুর থানায় দুই জনের নামে ধর্ষণের অভিযোগ করেন।