পিরোজপুর অফিস
আগামীকাল শুক্রবার থেকে পিরোজপুর-কলকাতা রুটে সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে। পিরোজপুর জেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল সাতটায় বাসটি কলকাতার নিউমার্কেটের উদ্দেশ্য ছেড়ে যাবে এবং দুপুর দুটায় গন্তব্যে পৌঁছাবে। কলকাতা থেকেও একই শিডিউলে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পথে বাংলাদেশ ও ভারত সীমান্তের বেনাপোল ও পেট্রাপোল (হরিদাসপুর) পয়েন্টে স্বল্প সময় ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
গ্রীনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত হিনো লাক্সারি ৩৬ আসনের এ চেয়ার কোচের ভাড়া ১২০০ টাকা বলে জানান এ সার্ভিসের পিরোজপুর প্রান্তের কাউন্টার প্রতিনিধি মো. নজরুল ইসলাম। এ বাস সার্ভিসের পিরোজপুর ছাড়াও বাগেরহাট, খুলনা ও বেনাপোলে কাউন্টার থাকবে।