পলাশ (নরসিংদী) সংবাদদাতা
প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন ২০১৫ বাস্তবায়ন এবং মিলের শ্রমিকদের নয় সপ্তাহের বকেয়া মজুরি ও কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতনসহ নয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পলাশ শিল্প এলাকা ঘোড়াশালস্থ বাংলাদেশ জুট মিলের শ্রমিকরা।
বুধবার সকালে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ বাংলাদেশ জুট মিল শাখার উদ্যোগে মিলের শ্রমিকরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ পালন করেন। বাংলাদেশ জুট মিলের সিবিএ সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বাংলাদেশ জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিবিএ নেতা হারুন অর রশিদ প্রমুখ।