চট্টগ্রামে ইয়াবাসহ তিন জন আটক

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ ও কোস্ট গার্ড বাহিনী। গতকাল বুধবার জেলার আনোয়ারা থানার পারকির চর এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম নামে এক মাদক পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড বাহিনীর সাঙ্গু স্টেশন। আটক ব্যক্তিকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড পূর্ব জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অন্যদিকে নগরীর টেরিবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। এরা হলেন, মো. জুনাইদ ও মো. ইসমাইল। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।