মোস্তফা সভাপতি, নূরুল আলম সেক্রেটারি
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল বুধবার অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় সাত বছর পর এ কাউন্সিল অনুষ্ঠিত হলো। এবার তৃতীয়বারের মতো উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মো. মোস্তফা হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান কাজী নূরুল আলম (আলমগীর)। কাউন্সিল অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এ দুই জনের নাম ঘোষণা করেন।
রামগড়ে মুক্তিযুদ্ধের বিজয় ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার। প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। অন্যন্যের মধ্যে সাবেক সংসদ সদস্য এ কে এম আলীম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, চাইথং চৌধুরি, ম্রাগ্য মারমা, মো. মনির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরি, সাংগঠনিক সম্পাদক এম এ জব্বার, অ্যাডভোকেট আশুতোষ চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক, গুইমারার ইউপি চেয়ারম্যান মেমং মারমা, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী প্রমুখ।