আক্কেলপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

আক্কেলপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রতন মণ্ডলকে চার লিটার চোলাইমদসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রতন মণ্ডল জয়পুরহাটের পার্শ্ববর্তী নওগাঁ জেলার শ্রীধরপুর গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। মঙ্গলবার রাতে আক্কেলপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু ওবায়েদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলকপুর বাজার থেকে রতন মণ্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় সে চার লিটার চোলাইমদ নিয়ে নওগাঁ যাচ্ছিল। 

এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রতন মণ্ডলকে চার লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়। রতন মণ্ডল জয়পুরহাট জেলাসহ নওগাঁ ও বগুড়ার বিভিন্ন থানার ডাকাতি, অপহরণ, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামি।