পরপর বেশ কয়েক দিন ধরে স্বামী কর্তৃক বিষ খাইয়ে স্ত্রী হত্যার ঘটনার খবর কাগজে ফলাও করে প্রকাশিত হচ্ছে। তো সদ্যবিবাহিত রহিম আর তার বউ রাতে চায়নিজ খেয়ে ফিরেছে। কোনো কারণে চায়নিজটা বউয়ের পেটে সহ্য হয়নি, রাতভর বমি হচ্ছে। ভোর হতেই রহিম ছুটল ডাক্তারের খোঁজে, বাবা আটকালেন, ‘বাবা রহিম ডাক্তার পরে আগে এক ছুটে উকিলের কাছ থেকে আগাম জামিন নিয়ে রাখো।’
ইংলিশ মিডিয়ামের নার্সারি বাচ্চা পড়ছে—‘ওয়ান প্লাস টু সন অফ এ বিচ থ্রি...টু প্লাস টু সন অফ এ বিচ ফোর।’
মা শুনে হতবাক বাচ্চা এত কুিসত গালি কিভাবে শিখল! পরে স্কুলে যোগাযোগ করে জানতে পারল, স্কুলে পড়ানো হয়—‘ওয়ান প্লাস টু সাম অফ হুইচ থ্রি।’
০