আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

৩১ অক্টোবর ২০১৯ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ১৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ এবং ২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-০৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৯। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভ রত্ন: রক্তপ্রবাল ও গার্নেট।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর ভালো যাবে না। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ট্যাক্স সংক্রান্ত ঝামেলা হতে পারে। ব্যাবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। দাম্পত্য ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

চলাফেরায় সতর্ক থাকুন। অন্যথায় আঘাত পেতে পারেন। উত্তেজনা পরিহার করুন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা ও ধুলাবালী সম্পর্কে সতর্ক থাকুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

চক্ষু বা মাথাব্যথায় ভুগতে পারেন। অবহেলা না করে চিকিত্সা নিন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। কোনো বিশেষ রঙয়ের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। কোনো ব্যাপারে বিবাদে জড়ানো ঠিক হবে না।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন। আর্থিক দিক ব্যয় বহুল হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

 পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। শ্রমিক নেতারা সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক ক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আজ লটারীর টিকিট ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে সুফল পেতেও পারেন। তীর্থযাত্রা হতে পারে।