পাবনা শহরে ফুটওভারব্রিজ প্রয়োজন

পাবনা শহরের কিছু কিছু জায়গায় ফুটওভারব্রিজ একান্তই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে হাইওয়ে পারাপারে ছাত্রছাত্রীদের ঝঁকি নিতে হচ্ছে। প্রতিদিন প্রায় চল্লি­শ হাজার ছাত্রছাত্রী পার হয় এই মহাসড়ক। এ অবস্থায় ছাত্রছাত্রীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য ফুটওভারব্রিজ জরুরি। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ও পাবনা শহরের ট্রাফিক মোড় এলাকায় ওভারব্রিজ একান্তই প্রয়োজন। পাবনা জেলা প্রশাসক ও স্থানীয় সরকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে, উল্লিখিত জায়গাগুলোতে জরুরিভিত্তিতে ফুটওভারব্রিজ স্থাপন করা হোক।

শাবলু শাহাবউদ্দিন, রাধানগর, পাবনা