সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

সাভার : দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার দুপুরে আশুলিয়ার কুটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিশমাইল-জিরাবো সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে ট্রেন্ডি আউটওয়্যাল লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা। এসময় সড়কে দীর্ঘ যাটজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডার ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা একযোগে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যেতে চাইলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়                —ইত্তেফাক